Pre Holi Skin Care Tips: রং খেলতে যাওয়ার আগে ত্বকে আলোভেরা জেল লাগানো কেন জরুরি? সানস্ক্রিনই বা ব্যবহার করবেন কেন

Skin Care: দোলে রং খেলুন মন ভরে। শুধু মেনে চলুন সহজ কিছু টিপস। কীভাবে কী কী করলে ত্বক ও চুল ভাল থাকবে, রং সহজে উঠে যাবে, তারই হদিশ দিলেন কসমেটোলজিস্ট সায়ন্তন দাস।

By : ABP Ananda | Updated at : 02 Mar 2026 03:49 PM (IST)

ছবি সূত্র- পিক্সেলস। কাল দোল। অনেকেই রং খেলবেন। কেউ মাখবেন শুধু আবির। কেউ বা ইতিমধ্যেই বিভিন্ন ধরনের রং কিনে তৈরি রয়েছেন।

ছবি সূত্র- পিক্সেলস। তবে রং খেলতে যাওয়ার আগে ত্বক এবং চুলের সঠিক ভাবে যত্ন নেওয়া প্রয়োজন। নাহলে একদিনের আনন্দে আপনার চুল ও ত্বক নষ্ট হয়ে যাবে।

ছবি সূত্র- পিক্সেলস। দোল খেলার সময় সবচেয়ে বেশি খেয়াল রাখবেন যাতে চোখে রং ঢুকে না যায়। এটা হলে বড়সড় সমস্যা হতে পারে।

ছবি সূত্র- পিক্সেলস। দোল খেলার আগে ভাল করে ক্রিম মেখে নিন। পুরু করে ক্রিম মাখলে রং তোলা সহজ হবে।

ছবি সূত্র- পিক্সেলস। দোল খেলতে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। রোদে পুড়ে ত্বকে ট্যান পড়ে নাহলে কালচে ছোপ পড়ে যাবে।

ছবি সূত্র- পিক্সেলস। দোল খেলার আগে ত্বকের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল কিংবা নারকেল তেলও। এই দুইয়ের ব্যবহারেও রং সহজে তুলতে পারবেন আপনি। এই দুই উপকরণ একসঙ্গে ব্যবহার করে উপকার সবচেয়ে বেশি।

ছবি সূত্র- পিক্সেলস। রং খেলার পর ভালো করে উষ্ণ জলের সাথে খাবার সোডা মিশিয়ে স্নান করুন, এতে রঙের খারাপ কেমিক্যাল ধুয়ে যায়।

ছবি সূত্র- পিক্সেলস। রং তোলার জন্য অতিরিক্ত ঘষাঘষি না করে অল্প টকদই ও বেসন দিয়ে হালকা হাতে ঘষলে উপকার পাবেন। গোলাপ জল, অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে অল্প সময় লাগিয়ে রাখুন। এর ফলে রঙের প্রভাবে ত্বক রুক্ষ হবে না।

ছবি সূত্র- পিক্সেলস। অ্যালার্জি বা ব্রনর সমস্যা থাকলে অরগানিক আবির ব্যবহার করুন। তারপরও সমস্যা হলে জলে তুলসী পাতা দিয়ে ফুটিয়ে তার মধ্যে অ্যালোভেরা মিশিয়ে স্প্রে করুন। উপকার পাবেন।

ছবি সূত্র- পিক্সেলস। চুলেও নারকেল তেল মেখে রং খেলতে যান। তাহলে আপনার মাথার তালুতে রং বসে যাবে না। আর ত্বকে অ্যালোভেরা জেল মেখে রং খেললে ত্বকেও রং চেপে বসে যাবে না। তাছাড়া সান প্রোটেক্টর হিসেবেও এই উপকরণ কাজ করে।

Published at : 02 Mar 2026 03:49 PM (IST)

 

1win hisobini tasdiqlash – bosqichma‑bosqich qo‘llanma

1win ga ro‘yxatdan o‘tish: Qadam-baqadamBonuslar va qabul qilish shartlariTo‘lov usullari va depozitPul olish (withdrawal) va tezlikMobil ilova va onlayn kazino tajribasiXavfsizlik, litsenziya va KYCMijozlarga xizmat ko‘rsatish va qo‘llab‑quvvatlashSport tikish va...

123